২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা মামলায় ছয় আসামি খালাসের বিরুদ্ধে সরকারের আপিল

জেলহত্যা মামলায় ছয় আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল আবেদনের জন্য অনুমতি (লিভ টু আপিল) চেয়েছে সরকার। সোমবার দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মুশফিকুর রহমান পাঁচটি লিভ টু আপিল দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলহত্যা মামলায় ছয় আসামিকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল আবেদনের জন্য অনুমতি (লিভ টু আপিল) চেয়েছে সরকার। সোমবার দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকারের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মুশফিকুর রহমান পাঁচটি লিভ টু আপিল দায়ের করেন। খালাস পাওয়া কারাবন্দী লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুকুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও মেজর একেএম মহিউদ্দিন আহমেদের খালাসের বিরুদ্ধে চারটি এবং পলাতক মারফত আলী ও আবুল হোসেন মৃধার খালাসের বিরুদ্ধে একটি লিভ টু আপিল দায়ের করা হয়। লিভ টু আপিল দায়েরের পর মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, "জেলহত্যা মামলার ছয় আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ পাঁচটি আলাদা লিভ টু আপিল দায়ের করেছে।" জেলহত্যা মামলার লিভ টু আপিল দায়েরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শেষ হওয়ার পরে এর শুনানির উদ্যোগ নেওয়া হবে।" তিনি আরও বলেন, "জেলহত্যা মামলায় হাইকোর্টের রায়ের সমালোচনা করা ঠিক হবে না। তবে সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন