নড়াইল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামে দুই দলের মধ্যে সংঘর্ঘে একজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও ছয়জন।
সংঘর্ষের সময় পাঁচটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ২৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাবেল তালুকদার (২৫) ঘাঘা গ্রামের ওমর তালুকদারের ছেলে।
সংঘর্ষে আহতদের মধ্যে- ঘাঘা গ্রামের পারভেজ (১৩) ও মুরাদ হাওলাদার (৩০)। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নড়াইলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট এএসপি (সার্কেল) সৈয়দ হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা হয়। হামলায় লোহাগড়া থানার ওসি আলমগীর শেখ আহত হয়েছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৯ রাউন্ড ফাঁকা গুলি করে। সংঘর্ষের সময় পাঁচটি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কোটাখোল ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেন হিমু বিশ্বাস ও সলোমান ঠাকুর গ্র"পের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
এতে মারা যান চেয়ারম্যান হিমু বিশ্বাসের পক্ষের রাবেল তালুকদার।
ওসি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কোটাখোল ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত হোসেন হিমু বিশ্বাস বলেন, "রোববার সকালে সলোমান ঠাকুর গ্র"পের লোকজন বিনা কারণেই আমার দলের লোকজনের ওপর হামলা চালিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24