২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক সমাপনী পরীক্ষার জনসচেতনায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে জনসচেতনা তৈরির জন্য গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতোমধ্যে এ পরীক্ষা নেওয়ার জন্য নানা ধরনের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে জনসচেতনা তৈরির জন্য গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতোমধ্যে এ পরীক্ষা নেওয়ার জন্য নানা ধরনের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু আলম মো. শহীদ খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছি। এ বিষয়ে গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।" চলতি বছর থেকে পঞ্চম শ্রেণী শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী নামে একটি পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই প্রাথমিক বৃত্তি দেওয়া হবে। আলাদাভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে না। আগামী ২২ নভেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/১৯০২ ঘ.