২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাকায় হরতালের ডাক তেল-গ্যাস রক্ষা কমিটির

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমবারের মতো হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ১৪ সেপ্টেম্বর সোমবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 06:26 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমবারের মতো হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ১৪ সেপ্টেম্বর সোমবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। মুক্তাঙ্গনে এক সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল এবং কমিটির পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে হরতালের কর্মসূচি দেওয়া হয়। একই দাবিতে সোমবার সারাদেশে বিক্ষোভ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি ঘোষণার পর তেল-গ্যাস রক্ষা কমিটি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাওয়ে মুক্তাঙ্গন থেকে মিছিল শুরু করে। তবে মুক্তাঙ্গন থেকে মিছিলটি শাহবাগ শিশু পার্কে আসার পর পুলিশ তাদের আটকে দেয়। এসময় শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত কাজী নজরুল ইসলাম সড়কটি বন্ধ করে দেয় পুলিশ । এর ফলে আশেপাশের এলাকায় যানজট বেঁধে যায়। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সেখানেই সমাবেশ শেষ করে। পরে দুপুর দেড়টার দিকে ওই সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ। বুধবার রাতেই শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ১৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল ডাকার সিদ্ধান্তের কথা জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। গত ২ সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ কমপক্ষে ২৩ জন আহত হয়। ওইদিনই সরকারকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেধে দেয় কমিটি। আনু মুহাম্মদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পুলিশের বাড়াবাড়ির কারণে ঘটনাটি ঘটলে সংশি