২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থী দমনে বিশেষ অভিযান শুরু আগামী মাসেই

চরমপন্থি দমনে শিগগিরই দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় একযোগে বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর পাবনায় আইন-শৃংখলা বিষয়ক এক বৈঠকের পর এ অভিযানের কৌশল ও তারিখ ঠিক হবে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

পাবনা, ০৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থি দমনে শিগগিরই দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি জেলায় একযোগে বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর পাবনায় আইন-শৃংখলা বিষয়ক এক বৈঠকের পর এ অভিযানের কৌশল ও তারিখ ঠিক হবে। পাবনা জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " চলতি রমজান মাসের কারণে এখনই অভিযান শুরু না করে রোজার পর ১ অক্টোবর থেকে অভিযান শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ১২ সেপ্টেম্বরের বৈঠকে তা চূড়ান্ত হবে।" পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাতে বলেন, "বিশেষ ওই অভিযান শুরুর আগে আগামী ১২ সেপ্টেম্বর পাবনায় সংশ্লিষ্ট সব জেলার র‌্যাব ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের এক বৈঠক ডাকা হয়েছে।" এতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার অংশ নেবেন বলে জানান তিনি। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, পাবনা, খুলনা, বরিশাল, রাজবাড়ী, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, নড়াইল, মাগুড়া, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় স