২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগান্তর কার্যালয়ে বৃহস্পতিবার ফারুকের কুলখানি

দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক (বার্তা) আহমেদ ফারুক হাসানের কুলখানি বৃহস্পতিবার বিকাল চারটায় যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক (বার্তা) আহমেদ ফারুক হাসানের কুলখানি বৃহস্পতিবার বিকাল চারটায় যুগান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বুধবার যুগান্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুগান্তর ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, সাংবাদিকসহ শুভাকাক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া আহমেদ ফারুকের মৃত্যুতে দৈনিক যুগান্তর কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাতে নিজ কর্মস্থলের দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আহমেদ ফারুক হাসান। সোমবার তাকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাচিয়াপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২২০৫ঘ.