২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বুধবার বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মাদ আব্দুল মুবীন দেখা করেছেন। এসময় সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বুধবার বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মাদ আব্দুল মুবীন দেখা করেছেন। এসময় সেনাপ্রধান সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বুধবার এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান বাংলাদেশ রাইফেলস্-এ সেনা কর্মকর্তা সংযুক্তি, সেনাবাহিনীতে লে. কর্নেল থেকে তদূর্ধ্ব পর্যায়ের পদোন্নতি, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ক্যাম্প পুনর্বিন্যাসকরণ, সেনাবাহিনীতে শূন্য পদ পুরণসহ বিভিন্ন বিষয় অবহিত করেন। এছাড়া জাপানে প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে অংশগ্রহণের অভিজ্ঞতার কথাও সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বলে ওই বিবরণীতে বলা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. এহতেশাম উল হক ও রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএইচ/২০২১ ঘ.