ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপযুক্ত অবকাঠামোগত সহায়তার অভাবই বাংলাদেশে ব্যবসা ক্ষেত্রে উন্নতির প্রধান অন্তরায় বলে মনে করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ)।
সংস্থাটির বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বিষয়ক প্রতিবেদন ২০০৯-১০ এর বাংলাদেশ অংশে একথা বলা হয়।
মূলত প্রতিটি দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে ব্যবসাক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তার সার্বিক দক্ষতা নিরূপণ করে ডব্লিউইএফ। এর আলোকে দেশগুলোর অবস্থানও স্থির করা হয়।
মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক সংবাদ সম্মেলনে জরিপের বাংলাদেশ অংশ প্রকাশ করে।
ডেভোস ফোরাম নামে পরিচিত ডব্লিউইএফ-এর ওই প্রতিবেদনে এবার বাংলাদেশের ব্যবসাক্ষেত্রে উন্নয়নের দ্বিতীয় প্রতিবন্ধকতা হিসেবে দেখানো হয়েছে দুর্নীতিকে।
সিপিডি কর্মকর্তা খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, "জরিপে সরকারি আমলাদের অদক্ষতা রয়েছে তৃতীয় স্থানে। এছাড়া শ্রমবাজারে হতাশাব্যঞ্জক কর্মকাণ্ড একটি প্রধান বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।"
ডব্লিউইএফ-এর বৈশ্বিক প্রতিযোগিতামূলক সূচক অনুযায়ী বাংলাদেশ এবার গতবছরের তুলনায় ছয় ধাপ এগিয়ে ১০৬ নম্বর অবস্থান দখল করেছে।
গোলাম মোয়াজ্জেম বলেন, "অবকাঠামোগত বেশকিছু ক্ষেত্রে উন্নয়নের অভাবে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে উপযুক্ত উন্নতি না হওয়ায় বাংলাদেশে ব্যবসা খাতের উন্নতিতে বিঘ
bdnews24