২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্র-বোমা উদ্ধার, ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার

বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাড়ি থেকে একটি দেশি পাইপগান ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া খাউলিয়া ইউনিয়নে অপর একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আটটি বোমা ও তিনটি রামদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 11:47 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

বাগেরহাট/গোপালগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বাড়ি থেকে একটি দেশি পাইপগান ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া খাউলিয়া ইউনিয়নে অপর একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আটটি বোমা ও তিনটি রামদা। সোমবার রাত এবং মঙ্গলবার ভোরে এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ইউপি সদস্যসহ দুজনকে। গোপালগঞ্জের মুকসুদপর উপজেলার বাটিকামারী গ্রাম থেকে মঙ্গলবার একটি লাইট গান (এলজি) এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যব। বাগেরহাট: গ্রেপ্তারকৃতরা হলেন- মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম তালুকদার (৪২) এবং খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের আব্দুল হাকিম মল্লিকের ছেলে শহিদুল মল্লিক (৪৫)। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মোরেলগঞ্জ থানা পুলিশ সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশি পাইপগান ও একটি রামদা উদ্ধার করে। অপর দিকে বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার ভোরে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের শহিদুল মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে আটটি ককটেল (হাতবোমা) ও তিনটি রামদা উদ্ধার করে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা এরশাদ জানান। গোপালগঞ্জ: র‌্যাব মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা মেজর মুহাম