২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে ডাকা ধর্মঘটে রোববার সকাল থেকে বরিশালে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালের সঙ্গে ঢাকাসহ মাদারীপুর, বাবুগঞ্জ, মীরগঞ্জ, বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দূরগামী যাত্রীরাও বিপাকে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 05:13 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস আটকের ঘটনাকে কেন্দ্র করে ডাকা ধর্মঘটে রোববার সকাল থেকে বরিশালে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশালের সঙ্গে ঢাকাসহ মাদারীপুর, বাবুগঞ্জ, মীরগঞ্জ, বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দূরগামী যাত্রীরাও বিপাকে পড়েছে। রুট পারমিট না থাকার অভিযোগে শনিবার পুলিশ দুটি বাস আটক করায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডেকেছে। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর দাবি, রুট পারমিট থাকা সত্ত্বেও নগরীর নতুন বাজার থেকে বাবুগঞ্জগামী বাস দুটি আটক করা হয়। বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আফতাব আহমেদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " শনিবার দুটি বাস আটক করে পুলিশ। অথচ বাস দুটির রুট পারমিট রয়েছে। এ আটককে অবৈধ ঘোষণা করে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।" নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান জানান, দুটি বাস আটকের ঘটনার সমাধান না হওয়া পর্যন্তধর্মঘট চলবে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুর রহিম বলেন, বাস দুটি আটক করার সময় তাদের কাছে কোনও রুট পারমিট ছিল না। এমনকি রুট পারমিটের দাবি করলেও শনিবার রাত পর্যন্ত তারা তা দেখাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১১১ ঘ.