২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কথিত বন্দুকযুদ্ধে 'শীর্ষসন্ত্রাসী' হাসান নিহত

যশোরে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'শীর্ষ সন্ত্রাসী' আহছান কবির হাসান ও তার এক ভাই নিহত হয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

যশোর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'শীর্ষ সন্ত্রাসী' আহছান কবির হাসান ও তার এক ভাই নিহত হয়েছে। জেলা শহরের ভাতুড়িয়া শারাপোল মাঠে রাত সাড়ে ৩টার দিকে 'বন্দুকযুদ্ধের' ওই ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়। পুলিশ বলছে, নিহত হাসান (৪২) ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। চোরাচালান চক্রেরও হোতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান গোয়েন্দা পুলিশের তালিকায় যশোরের তালিকাভুক্ত ১ নম্বর সন্ত্রাসী ছিল। হাসানের বিরুদ্ধে সাংবাদিক সাইফুল ইসলাম মুকুল হত্যাকাণ্ড ও উদীচী বোমা হামলায় জড়িত থাকারও অভিযোগ ছিল। নিহত অপর জন হলেন মিজানুর রহমান মিজান (৩৮)। র‌্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবু নূর তারেক আজিজ সাংবাদিকদের বলেন, "শারাপোল মাঠে এক দল অস্ত্র ব্যবসায়ীর বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। ওই সময় সেখানে উপস্থিত সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে' হাসান ও মিজান ঘটনাস্থলেই মারা যায় বলে র‌্যাব কর্মকর্তা তারেক জানান। 'বন্দুকযুদ্ধের' পর অপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, ১২টি মোবাইল সিমকার্ড ও নগদ ৩৮শ' টাকা উদ্ধার হয়েছে বলে র‌্যাব জানায়। দুপুরের পর ময়নাতদন্তের পর হাসান ও মিজানের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে দুই সহোদরকে স্থানীয় কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। হাসান দুই কন্যা সন্তানের জনক এবং মিজানের এক ছেলে রয়েছে। হাসান গত জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) ও যশোর-৪ (বাঘারপাড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার ছিলেন। হাসান ২০০১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যশোর পৌরসভার কমিশনার নির্বাচিত হন। কিন্তু গ্রেফতারি পরোয়ানা থাকার কারণে শপথ নিতে না পারায় তার কমিশনার পদটি খারিজ হয়ে যায়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সা