২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত হয়ে এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার সুপারিশ

প্রধান বিরোধী দল বিএনপির আপত্তি সত্ত্বেও বাংলাদেশকে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ভারতের মধ্য দিয়ে দু'টি রুটের একটিকে বেছে নেওয়ার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির আপত্তি সত্ত্বেও বাংলাদেশকে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে ভারতের মধ্য দিয়ে দু'টি রুটের একটিকে বেছে নেওয়ার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে এক সভায় বেনাপোল-ঢাকা-তামাবিল ও বাংলাবান্ধা- হাটিকুমরুল-ঢাকা-তামাবিল এই রুট দুটির যে কোনো একটি বেছে নেওয়ার প্রস্তাব করা হয়। দু'টি রুটই ভারত থেকে বাংলাদেশে ঢোকে আবারও ভারতে গিয়ে হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। তবে কমিটির এ রকম সিদ্ধান্তের আপত্তি জানিয়েছেন ১০ সদস্যের সংসদীয় কমিটিতে থাকা বিরোধী দলের একমাত্র সদস্য বিএনপি সাংসদ নজরুল ইসলাম মঞ্জু। রুটটিকে বাংলাদেশে প্রবেশের পর টেকনাফ সীমান্ত হয়ে মিয়ানমারের সঙ্গে যুক্ত করার পরামর্শ দেওয়ার পাশাপাশি এই কমিটির সুপারিশকে জাতীয় স্বার্থ বিরোধী অভিহিত করে আপত্তি (নোট অব ডিসেন্ট) জানিয়েছেন তিনি। সভা শেষে স্থায়ী কমিটির চেয়ারম্যান শেখ মুজিবর রহমান সাংবাদিকদের বলেন, "এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য আমরা বেনাপোল-ঢাকা-তামাবিল বা বাংলাবান্ধা-হাটিকুমরুল-ঢাকা-তামাবিল এই দুটি রুটের একটি বেছে নেওয়ার প্রস্তাব করেছি।" ভারতের সঙ্গে বাংলাদেশের বিপুল পরিমাণ দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে, নজরুল ইসলাম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কমিটির প্রস্তাবের আপত্তি জানিয়েছি। কারণ, প্রস্তাবিত রুট দুটি এসকাপের শর্ত সমর্থন করে না। এটি জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্ত।" "এসকাপের শর্ত অনুযায়ী হাইওয়ের মাধ্যমে একটি দেশের রাজধানীর সঙ্গে আরেক দেশের রাজধানী যুক্ত হওয়ার কথা। তবে যে দুটি রুট প্রস্তাব করা হয়েছে তার কোনোটির মাধ্যমেই বাংলাদেশ ভারতের রাজধানীর সঙ্গে যুক্ত হবে না", বলেন তিনি। এসকাপ হচ্ছে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন। এ ছাড়া হাইওয়ের মাধ্যমে দু' দেশের বন্দর ও রেলওয়ের মধ্যে যোগাযোগ স্থাপনের কথা থাকলেও প্রস্তাবিত রুটের মাধ্যমে তা পূরণ করা সম্ভব নয় বলে জানান মঞ্জু। তিনি বলেন, "প্রস্তাবিত রুটট যদি তামাবিলের মতো একটি পাহাড়ি এলাকা দিয়ে যায় সেক্ষেত্রে এর মাধ্যমে এসকাপের শর্ত পূরণ হবে না। "তাছাড়া আমরা চট্টগ্রামের কুতুবদিয়ায় গভীর সমুদ্র বন্দর করতে যাচ্ছি। এটি চট্টগ্রামকে বি