বরিশাল, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের হিজলা উপজেলায় মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা পণ্ড হয়ে গেছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, দলের প্রতিপক্ষ গ্রুপের সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। তারা বিএনপির কার্যালয় এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতারা। তারা বলেছেন, কোন্দলের জের ধরে বিএনপির একটি গ্রুপ এ হামলা চালিয়েছে। তাদের সঙ্গে বহিরাগত কিছু সন্ত্রাসী ছিল।
উপজেলা বিএনপি'র আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী হয়েছেন। আহতরা পালিয়ে পার্শ
bdnews24