২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের লোকসভায় স্মারক বক্তৃতা দিতে ইউনূসকে আমন্ত্রণ

ভারতের লোকসভার শীতকালীন অধিবেশনে ভাষণ দিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার মীরা কুমার। ইউনূস আগামী ৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় নয়া দিল্লিতে সংসদ ভবনের কেন্দ্রীয় মিলনায়তনে অধ্যাপক হীরেন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা রাখবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের লোকসভার শীতকালীন অধিবেশনে ভাষণ দিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার মীরা কুমার। ইউনূস আগামী ৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় নয়া দিল্লিতে সংসদ ভবনের কেন্দ্রীয় মিলনায়তনে অধ্যাপক হীরেন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা রাখবেন। এটি দ্বিতীয় হীরেন মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা। গত বছর প্রথমবার স্মারক ভাষণ দেন নোবেলজয়ী আরেক বাঙালি অমর্ত্য সেন। পশ্চিম বাংলা কমিউনিস্ট পার্টির প্রখ্যাত নেতা প্রয়াত হীরেন মুখোপাধ্যায়ের নামে এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। ১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাঁচবার এই কমিউনিস্ট নেতা সাংসদ নির্বাচিত হন। ১৯৫২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি সংসদের উপনেতা এবং পরবর্তী সময়ে ১৯৬৪ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত সংসদ নেতার দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসএইচ/২০০৪ ঘ.