২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরও একটি মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে আরও একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

পিরোজপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে আরও একটি মামলা হয়েছে। গত ১২ আগস্ট একই অভিযোগে পিরোজপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাঈদীর বিরুদ্ধে একটি মামলা হয়। সোমবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম মাহবুবুর রহমান মামলাটি নথিভুক্ত করার জন্য জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- মো. হাবিবুর রহমান মুন্সী, মো. মোস্তফা আহসান সাঈদী ও মাওলানা মোসলেহ উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২০ ঘ.