নরসিংদী, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব হেফাজতে থাকা অবস্থায় সোমবার গভীররাতে নরসিংদীতে কথিত দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, গাজীপুরের আড়িখোলা রেলস্টশন থেকে রোববার রাতে র্যাব-১১ এর একটি দল এই দুজনকে আটক করে। এরা নরসিংদীর শিবপুর এলাকার সন্ত্রাসী দুলাল বাহিনীর সদস্য। দুলালকে ধরার জন্য শিবপুরে অভিযানে গেলে র্যাবের কাছ থেকে তাদের ছিনিয়ে নিতে সহযোগীরা গুলি চালায়। এতে তারা গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ দুজন হলেন- জনি (২৫) ও শাকিল (২৬)।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।
র্যাবের বরাত দিয়ে তিনি বলেন, "র্যাব সদস্যরা দুলালকে ধরার জন্য জনি ও শাকিলকে নিয়ে সোমবার রাত ১টার দিকে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় যায়। উপস্থিতি টের পেয়ে দুলাল ও তার সহযোগীরা র্যাব সদস্যের লক্ষ্য করে গুলি করে। এতে জনি ও শাকিল গুলিবিদ্ধ হন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/এমএসবি/১৭১৪ ঘ.
bdnews24