২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরেকটি মামলা দায়ের

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে সাঈদীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 08:19 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

বরিশাল, আগস্ট ৩১ (ডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর বিচারিক হাকিমের আদালতে সাঈদীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন । মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাঈদী পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামে হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এর আগে গত ১২ আগস্ট মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সাঈদীসহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। ওই মামলায় হাইকোর্ট সাঈদীকে জামিন দিলে আপিল বিভাগ তা স্থগিত করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৪২৭ ঘ.