২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বেশি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: যোগাযোগমন্ত্রী

আসন্ন ঈদে দূরপাল্লার যাত্রায় কেউ বেশি ভাড়া আদায় বা কালোবাজারে টিকিট ছাড়লে যাত্রীবাহী বাসের রুট পারমিট বাতিল করবে সরকার। রোববার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন ঈদে দূরপাল্লার যাত্রায় কেউ বেশি ভাড়া আদায় বা কালোবাজারে টিকিট ছাড়লে যাত্রীবাহী বাসের রুট পারমিট বাতিল করবে সরকার। রোববার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ করা হবে।" ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে বাসমালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "তাদের বাস ভাড়া না বাড়ানো ও টিকেট কালোবাজারে না ছাড়ার অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে তারা আমাদের প্রতিশ্র"তিও দিয়েছেন।" আবুল হোসেন জানান, এরপরও কেউ যদি বাস ভাড়া বাড়ায় এবং টিকেট কালোবাজারি করে তবে তাদের রুট পারমিট বাতিলের জন্য বিআরটিএ চেয়ারম্যানকে অনুরোধ করা হবে। "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ব্যাপারে সজাগ থাকবে" বলেন তিনি। ঈদে ঘরমুখী মানুষের জন্য এবার বাড়তি ট্রেনের ব্যবস্থা করা হবে কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এটা সব সময়ই করা হয়। এবারও করা হবে। প্রয়োজনে এবার আরও বেশি ট্রেনের ব্যবস্থা করা হবে।" এর আগে বাংলাদেশে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত ইতালা অচি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/১৭৩৯ ঘ.