২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুটি লাশ উদ্ধার

সাভারের ডেইরি ফার্ম এবং পৌর এলাকার পূর্ব রাজাশনের দেওগাঁ এলাকার জঙ্গল থেকে শনিবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি মস্তকবিহীন লাশ। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- সাভারের আশুলিয়া থানাধীন গাজীচট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫)। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

সাভার, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ডেইরি ফার্ম এবং পৌর এলাকার পূর্ব রাজাশনের দেওগাঁ এলাকার জঙ্গল থেকে শনিবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি মস্তকবিহীন লাশ। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- সাভারের আশুলিয়া থানাধীন গাজীচট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৫)। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সাভার থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেইরি ফার্মের ভেতরে ছলিয়া মহল্লার ঝোপের মধ্যে কাঁঠাল গাছের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুর ১২ টার দিকে সাভার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি জানান, নিহত আলমগীরের পরনে কালো জিন্স প্যান্টস ও সাদা শার্ট ছিল। লাশের মুখের বেশির ভাগ অংশই পোকামাকড়ে খেয়ে ফেলায় চেহারা চেনা যাচ্ছিল না। পরে খবর পেয়ে আলমগীরের আত্মীয় স্বজন এসে তাকে সনাক্ত করে। এসআই জানান, দুস্কৃতকারীরা ৩/৪ দিন আগে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে ফেলে যায় বলে তারা ধারণ করছেন। আশুলিয়ার জামগড়া এলাকায় আলমগীরের একটি দোকান রয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকার পূর্ব রাজাশনের দেওগাঁ মহল্লার জঙ্গলে দূর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তারা মস্তকবিহীন লাশটি উদ্ধার করেন। এসআই ইসমাইল জানান, নিহতের পরনে গেঞ্জি ও অন্তর্বাস ছাড়া কিছু ছিল না। তার বয়স আনুমানিক ২৭ বছর হবে। লাশের বিভিন্ন অংশে পচন ধরেছে। সপ্তাহ খানেক আগে এই যুবককে হত্যা করে দুর্বৃত্তরা লাশ জঙ্গলে ফেলে গেছে বলে তারা ধারণা করছেন। এ ব্যাপারে সাভার থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৫ ঘ.