২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতারের উপ-মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (বার্তা) নাসিমুল কাদের চৌধুরীকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (বার্তা) নাসিমুল কাদের চৌধুরীকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, বিসিএস তথ্য ক্যাডারের এই কর্মকর্তার অবসর প্রস্তুতিকালীন ছুটির (এলপিআর) অবশিষ্ট অংশ বাতিল করে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগ দেওয়ার দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/১৭৪৩ ঘ.