ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ঝুলে থাকা বিদ্যুৎ ও টেলিফোনের তার মাটির নিচে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার।
রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
বিষয়টির সম্ভাব্যতা যাচাই, অর্থায়ন ও আইনি দিক খতিয়ে দেখতে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকার বিভিন্ন সেবা সংস্থার প্রধান অথবা তাদের প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে থাকবেন।
তৌফিক-ই-ইলাহী বলেন, "ঢাকার সড়কগুলোর নিচ দিয়ে বর্তমানে ওয়াসা ও তিতাসের পাইপ লাইন রয়েছে।
"এই লাইনের সঙ্গে সমন্বয় করেই অন্যান্য তার মাটির নিচে নামিয়ে নেওয়ার ব্যাপারে কমিটি প্রস্তাব চূড়ান্ত করবে। সেটি পরে বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া হবে।"
জাতীয় কমিটির অনুমোদন পাওয়া গেলে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
সা
bdnews24