২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি ৪ অক্টোবর শুরু করতে চায় রাষ্ট্রপক্ষ

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আগামী ৪ অক্টোবর থেকে আপিল শুনানি শুরু করতে চায় রাষ্ট্রপক্ষ। মামলার আপিলের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তির সংক্ষিপ্তসার রোববার আপিল বিভাগে জমা দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক এ তথ্য জানিয়েছেন। শুনানি শুরুর জন্য তিনি সোমবার আবেদন জানাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 09:57 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আগামী ৪ অক্টোবর থেকে আপিল শুনানি শুরু করতে চায় রাষ্ট্রপক্ষ। মামলার আপিলের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তির সংক্ষিপ্তসার রোববার আপিল বিভাগে জমা দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি তার চেম্বারে সাংবাদিকদের বলেন, "আগামী ৪ অক্টোবর থেকে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শুরুর আবেদন জানানো হবে।" (আরো তথ্যসহ) এরপর তিনি এ হত্যা মামলার আপিলের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের যুক্তির সংক্ষিপ্তসার আপিল বিভাগে জমা দেন। সকালে আনিসুল হক বলেন, "আমি ইতোপূর্বে বলেছিলাম, ৭ কার্য দিবসের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলার সরকারপক্ষের যুক্তির সংক্ষিপ্তসার জমা দেওয়া হবে। আমার ওই বক্তব্যের ৭ম কার্যদিবসে আজ (রোববার) ওই সংক্ষিপ্তসার জমা দিচ্ছি।" তিনি বলেন, "আপিল বিভাগের চেম্বার বিচারপতি এখন কী আদেশ দেন, তার ওপর নির্ভর করবে আপিলের পরবর্তী পদক্ষেপ। "সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আপিলের শুনানির দিন নির্ধারণের আবেদন জানাব। আগামী ৪ অক্টোবর থেকে যাতে আপিলের শুনানি শুরু হয় সে আবেদন জানানো হবে।" আগামী ২৭ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের এক মাসের অবকাশ শুরু হচ্ছে। এদিকে অ্যাটর্নি জেনারেল (এজি) মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, শুনানির দিন নির্ধারণের জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সোমবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদন জানানো হবে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হকের বক্তব্যের কথা তাকে জানানো হলে এজি বলেন, তার সঙ্গে আলোচনা করেই তিনি একথা বলছেন। অ্যাডভোকেট আনিসুল হক বলেন, "এ ছুটির আগে শুনানি শুরু সম্ভব নয়। তাছাড়া বিডিআর হত্যাকাণ্ডের রেফারেন্সের শুনানি আগামী ২৫ আগস্ট থেকে শুরু হবে। "আমরা সুপ্রিম কোর্ট খোলার দিন ৪ অক্টোবর থেকে শুনানি শুরুর আবেদন জানাব। তবে শুনানি কবে থেকে শুরু হবে তার এখতিয়ার একমাত্র প্রধান বিচারপতির। তিনি যদি আমার প্রার্থনা গ্রহণ করে ৪ অক্টোবরের শুনানি গ্রহণের তারিখ নির্ধারণের আদেশ দেন তাহলে সেদিন থেকে শুনানি শুরু হবে।" সংক্ষিপ্তসারে কী যুক্তি তুলে ধরা হয়েছে- জানতে চাইলে অ্যাডভোকেট হক বলেন, "হাইকোর্টের বিচারকগণ সঠিক রায় দিয়েছেন বলে যুক্তি তুলে ধরা হয়েছে।" ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। বিচারক সঙ্কটের কারণে এ মামলার ডেথ রেফারেন্সের শুনানি দীর্ঘদিন ধরে ঝুলছে। স