২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২৭

সিলেট নগরীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সংঘর্ষে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। শুক্রবার সন্ধ্যায় একটি কমিউনিটি সেন্টারে ছাত্রদলের একটি পক্ষ সভা করার সময় অপর পক্ষ সেখানে হামলা চালায়। এতে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

সিলেট, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সংঘর্ষে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে। শুক্রবার সন্ধ্যায় একটি কমিউনিটি সেন্টারে ছাত্রদলের একটি পক্ষ সভা করার সময় অপর পক্ষ সেখানে হামলা চালায়। এতে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। সংঘর্ষের পরপরই অভিযানে নামে পুলিশ। কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে রাতে মামলাটি দায়ের করেন। সিলেট মহানগর পুলিশ কমিশনার তৌফিক উদ্দিন আহমদ শনিবার সাংবাদিকদের বলেন, "এ ঘটনায় মামলা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িও ভাংচুর হয়। পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থল থেকে ছাত্রদলকর্মীদের পাঁচটি মোটর সাইকেল আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মিশন কান্তি দেবনাথ, রুবেল আহমদ, লোকমান হোসেন, সঞ্জিব বিশ্বাস, হিরন আহমদ, মো. উজ্জ্বল, বদরুল আজাদ রানা, বিল্লাল আলম, শামীম আহমদ, শফিকুল ইসলাম, জয়প্রসাদ পুরকায়স্থ, সেলিম আহমদ, রাজীব দেব, পারভেজ, কেনান মিয়া, মিজান মিয়া, খালেদ আহমদ, শহিদ মিয়া, জতীন্দ্র দেবনাথ, জাবেদ আহমদ, ইমন আহমদ, হাসান আহমদ, মো. মামুন, বেলাল আহমদ, আলী আহমদ, শাহ আলম ও মিজানুর রহমান। এদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছেন এসআই মোহাম্মদ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৩ ঘ.