২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় হিন্দু মহাজোট

আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ এনে শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইনমন্ত্রী শফিক আহমেদের বিরুদ্ধে হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগ এনে শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। অবিলম্বে এ প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, অন্যথায় আগামী ৯ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করা হবে। এছাড়া হিন্দু সমাজের বিরুদ্ধে লাগার অভিযোগ এনে অধ্যাপক অজয় রায় এবং রবীন্দ্রনাথ ত্রিপাঠিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সকালে মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় এবং আইনমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। আইনমন্ত্রী গত ১২ আগস্ট এক সেমিনারে হিন্দু স