২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা তেলে তৈরি ইফতার বিক্রি করবে সাওল

এবারের রমজানে বিনা তেলে তৈরি ইফতার সামগ্রী বিক্রি করবে 'সাওল বাংলাদেশ' নামের একটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের রমজানে বিনা তেলে তৈরি ইফতার সামগ্রী বিক্রি করবে 'সাওল বাংলাদেশ' নামের একটি প্রতিষ্ঠান। প্রথম রমজানে বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাওল এর বিনা তেলের এ ইফতার সামগ্রী বিক্রির উদ্বোধন করবেন লেখক সৈয়দ শামসুল হক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ। এই অনুষ্ঠানে দেশের খ্যাতিমান লেখক, কবি, নাট্যকার, সাংবাদিক, শিল্পীরা উপস্থিত থাকবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। 'সাওল বাংলাদেশ' মূলত হৃদরোগ ও ডায়াবেটিক রোগীদের বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়ে থাকে। তারই অংশ হিসেবে তারা তেল ছাড়া ইফতার সামগ্রী বিক্রি ও এগুলোর রন্ধন প্রক্রিয়ার প্রশিক্ষণ দেবে। প্রতিষ্ঠানের কর্মী আলিফ হোসেন জানান, গত কয়েকদিন ধরে তারা পরীক্ষামূলকভাবে শুধু পানি দিয়ে তৈরি, পানি দিয়ে ভাজা ইফতার সামগ্রী খাচ্ছেন। এগুলো মুখরোচক ও ক্ষতিকারক নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২০২৫ ঘ.