ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে সব সরকারি, আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আগামী রোববার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে। রমজানের এক মাস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।
এর মধ্যে বেলা সোয়া ২টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংক, ডাক, টেলিফোন, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজস
bdnews24