ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংস্কৃতিক উন্নয়ন ও বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ও চীন একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে।
চীনের অর্ডস শহরে এশিয়ার বিভিন্ন দেশের সংস্কৃতি মন্ত্রীদের এক গোলটেবিল বৈঠক শেষে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এবং চীনের সংস্কৃতি মন্ত্রী কাউ উ মঙ্গলবার এ ঘোষণায় স্বাক্ষর করেন।
বৈঠকে বাংলাদেশসহ ১৭ টি দেশের সংস্কৃতি মন্ত্রীরা অংশ নেন। মন্ত্রী আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পরে আবুল কালাম আজাদ চীনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কাউ উ'র সঙ্গে আলাদা বৈঠক করেন।
বাংলাদেশে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫ বছর পূর্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয় বলে ঢাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন, জাতীয় জাদুঘরের মহাপরিচালক শফিকুল আজম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কামাল লোহানী, প্রত
bdnews24