২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ এডিসি বদলী

বিভিন্ন জেলায় ১৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে নতুন করে ওই পদের দায়িত্ব দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জেলায় ১৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনকে নতুন করে ওই পদের দায়িত্ব দেওয়া হয়। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এসব নিয়োগ ও বদলির আদেশ জারি করেছে। এদের মধ্যে ঝালকাঠির এডিসি মঞ্জুর মোর্শেদকে বদলি করে ভোলার এডিসি এবং গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সরোয়ার জাহানকে চাপাই-নবাবগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া এডিসিদের কুমিল্লা দেবীদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আতাউর রহমানকে নোয়াখালী, নওগাঁ সদরের ইউএনও আবু জোবায়ের হোসেন বাবুলকে লালমনিরহাট, ঝিনাইদহের শৈলকুপার ইউএনও মাহমুদুল হোসেন খানকে রাজবাড়ী, বরিশালের চার্জ অফিসার এমডি আব্দুল সালামকে ঝালকাঠি, চাঁদপুরের মতলবের (্উত্তর) ইউএনও খুরশীদ আলমকে নারায়ণগঞ্জ, সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হুদাকে মাগুরা, নোয়াখালীর সোনাইমুড়ির ইউএনও শফিকুর রেজা বিশ্বাসকে ফরিদপুর, সুনামগঞ্জ সদরের ইউএনও শহীদুল ইসলামকে কুড়িগ্রামের এডিসি করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এসএম হামিদুল হককে পঞ্চগড়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এইচএম শফিকুজ্জামানকে চুয়াডাঙ্গা, রাজবাড়ী সদরের ইউএনও একেএম নূরুন্নবী কবিরকে মাদারীপুর, লক্ষ্মীপুর কমলগঞ্জের ইউএনও মাহমুদুল হাসানকে গাইবান্ধা, জামালপুর সদরের ইউএনও আব্দুস সাত্তার শেখকে রংপুর, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের ইউএনও মলয় চৌধুরীকে হবিগঞ্জ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্জয় কুমার ভৌমিককে কক্সবাজার, কুমিল্লা মেঘনার ইউএনও শাহিনুল ইসলামকে সুনামগঞ্জ এবং শরীয়তপুর সদরের ইউএনও জহিরুল হককে সিরাজগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৯ঘ.