২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য ভূমি কমিশন কার্যকরের সুপারিশ আন্তর্জাতিক কমিশনের

পার্বত্যাঞ্চলের বিরোধপূর্ণ জমি চিহ্নিত করে সেগুলো মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে ভূমি কমিশনকে কার্যকর করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন। ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পার্বত্য তিন জেলা সফর শেষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই সুপারিশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্যাঞ্চলের বিরোধপূর্ণ জমি চিহ্নিত করে সেগুলো মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে ভূমি কমিশনকে কার্যকর করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন। ১১ আগস্ট থেকে ১৬ আগস্ট পার্বত্য তিন জেলা সফর শেষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই সুপারিশ করে। কমিশন একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের জন্যও সরকারের কাছে সুপারিশ করেছে। তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অস্থায়ী সেনাক্যাম্প প্রত্যাহারসহ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে শুভ উদ্যোগ হিসেবে অভিহিত করেছে। পার্বত্য তিন জেলা সফরকালে কমিশন পাহাড়ি-অপাহাড়ি জনগণ, সরকারি প্রতিনিধি, সেনাবাহিনীর তিনটি ব্রিগেডের প্রধান, স্থানীয় প্রশাসন, পাহাড়ি ও বাঙলি উভয় স