২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিক্ষোভ-সমাবেশ

অধ্যক্ষ ও বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবিতে সোমবার নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 04:18 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

নোয়াখালী, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধ্যক্ষ ও বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগসহ সাত দফা দাবিতে সোমবার নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন। সমাবেশে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা আগামী সাতদিনের মধ্যে দাবি পূরণের আহ্বান জানান। এর মধ্যে দাবি মানা না হলে লাগাতার ক্লাশ বর্জনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুমকি দেন তারা। আগামী তিনদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, বৃহ