২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে হরতাল

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার রাঙামাটির লংগদু উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে পার্বত্য সমঅধিকার আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 03:20 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

রাঙামাটি, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার রাঙামাটির লংগদু উপজেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে পার্বত্য সমঅধিকার আন্দোলন ও বাঙালি ছাত্র পরিষদ। গত বৃহস্পতিবার লংগদু উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে ঘোষণায় বলা হয়, রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে হরতাল চলবে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহিম বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো লংগদু উপজেলায় হরতাল পালিত হবে। হরতালের সমর্থনে শনিবার সন্ধ্যা ৬টার দিকে লংগদু উপজেলা সদরে সর্বদলীয় বাঙালিদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। এতে অংশ নেন স্থানীয় আব্দুর রহমান চেয়ারম্যান, সরদার আহম্মদ আলী, হোসেন আলী মেম্বার, আব্দুর রহিম ও এস কে হোসেন সুজন। এদিকে রোববার লংগদু উপজেলায় বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিতব্য ১৬ আগস্টের দ্বিতীয় সাময়িক পরীক্ষাটি ২০ আগস্ট হবে বলে লংগদু উপজেলার রাবেতা মডেল স্কুলের শিক্ষক মো. এখলাস মিয়া খান জানান। উপজেলায় অবস্থিত স্কুলের প্রধান শিক্ষকরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। গত ২৯ জুলাই সরকার রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে ৩৫টি অস্থায়ী সেনা ক্যাম্প, তিনটি পদাতিক ব্যাটালিয়ন ও ১টি ব্রিগেড প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৭ ঘ.