চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের ক্ষোভ ও প্রতিবাদের মুখে পরিদর্শন করেই ফিরতে হলো উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুর রহমানকে।
বৃহস্পতিবার বেলা বারোটায় উপ-মহাপরিদর্শক জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে চট্টগ্রাম কারাগারে যান। তবে এ সময় কারারক্ষীরা জেলারের পক্ষ নিয়ে তার বিরুদ্ধে ওই অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানান। এছাড়া তারা ডিআইজি প্রিজন বরাবর একটি স্মারকলিপিও দেন।
এ পরিস্থিতিতে ডিআইডি প্রিজন শুধু কারাগার পরিদর্শন করেন এবং রাতে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে প্রতিবাদকারীদের আশ্বস্ত করে কারাগার ত্যাগ করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাগারের নিরাপত্তা সেল থেকে জেলার সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি, দাগী আসামিদের সঙ্গে যোগসাজশসহ নানা অনিয়মের অভিযোগ এনে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ডিআইজি-প্রিজন চট্টগ্রাম কারাগারে আসেন।"
তবে কারারক্ষীদের প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শনের কথা তিনি নাকচ করে বলেন, "জেল সুপারকে তারা পছন্দ করে। তার আমলে কারাগারের সামগ্রিক পরিবেশের উন্নতি হয়েছে। এ কারণে ডিআইজি-প্রিজনকে তারা কিছু দাবি জানিয়েছে মাত্র, কোনো বিক্ষোভ বা প্রতিবাদ করেনি।"
রাতে এ বিষয়টি নিয়ে কারারক্ষীদের সঙ্গে ডিআইজি-প্রিজন ফজলুর রহমান বৈঠক করবেন বলেও জানান তিনি।
জেলার সোহেল রানা বিশ্বাসের বিরুদ্ধে নিরাপত্তা সেল থেকে ঢাকায় অভিযোগ পাঠানো প্রসঙ্গে কারা কর্তৃপক্ষের অন্য একটি সূত্র জানিয়েছে, স
bdnews24