ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূকম্পনে সোমবার গভীর রাতে অনেক রাজধানীবাসীরই ঘুম ভেঙে যায়।
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে রাত তিনটার দিকে এ ভূকম্পন অনূভূত হয়। ভারত মহাসাগরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পই এর কারণ।
গভীর রাতে এ ভূকম্পনে জেগে ওঠা নগরবাসীর মধ্যে আতঙ্ক-উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ফোন করে খোঁজখবর জানতে চান।
ওই ভূমিকম্পের কারণে এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের বুলেটিনে বলা হয়েছে, এ সতর্কতা ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের জন্যও প্রযোজ্য।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
উত্তরার বাসিন্দা ব্যাংকার রেইজউদ্দিন আহম্মেদ গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই দফায় ভূকম্পন অনুভূত হয়। প্রথম দফায় রাত দুইটা ৫৫ মিনিটে কয়েক সেকেন্ড এবং রাত তিনটার সময় আবারো কয়েক সেকেন্ডস্থায়ী ভূকম্পন হয়। এতে ঘরের খাট ও চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র দুলে উঠে।
রাজধানীর লালমাটিয়ার একটি বহুতল ভবনের বাসিন্দা খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত তিনটার দিকে হটাৎ তীব্র ঝাঁকুনিতে খাট কেপে উঠলে ঘুম ভেঙ্গে যায়। এসময় ভবনের অনেক বাসিন্দা আতংকে সিড়ি দিয়ে নিচে নামতে থাকেন।
খায়রুল আলম অভিযোগ করেন, কম্পনের পর এর তীব্রতা জানার জন্য তিনি ঢাকায় আবহাওয়া অফিসের সংশি
bdnews24