২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে নরসিংদীতে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

নরসিংদী, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে নরসিংদীতে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরী এলাকার চৌধুরী নিটওয়্যার কারখানার প্রায় চার হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে। অবরোধে মহাসড়কের দুই প্রান্তে যানজট লেগে যায়। নরসিংদীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) বিজয় বসাক জানান, দ্রুত বেতন পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে বিকেল ৬টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিকদের প্রতিনিধি আব্দুল হাই ও নাসিমা আক্তার জানান, কারখানা কর্তৃপক্ষ কয়েক মাস যাবত শ্রমিকদের বেতন ঠিকভাবে পরিশোধ না করায় তাদের গড়ে আট সপ্তাহের বেতন বকেয়া পড়েছে। বকেয়া বেতনের দাবিতে এর আগেও শ্রমিকরা কয়েকবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রশাসনের পক্ষ থেকে বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবায়ন করা হয়নি বলে তারা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.