ইসলামী বিশ্ববিদ্যালয়, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রায় সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।
শনিবার সকালে শুরু হওয়া এ ধর্মঘট রোববার বিকেলে প্রত্যাহার করা হয়। প্রধান সড়কগুলোতে নসিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী জেলার বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো এ ধর্মঘট ডাকে।
ধর্মঘটের কারণে গত দুদিন কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা এলাকা থেকে ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে আসতে না পারায় বিশ্ববিদ্যালয়ে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর জানায়, রোববার বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কোন ক্লাস ও পরীক্ষা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের শাখা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পরিবহণ ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। ধর্মঘট উঠে যাওয়ার একদিন পর থেকে আবার পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।
ইংরেজি বিভাগের
bdnews24