২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দবনের করমজল কেন্দ্রে আরও ২৭টি কুমির ছানা

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে রোববার সকালে ডিম ফুটে লোনা পানির কুমিরের ২৭টি ছানা হয়েছে। এ নিয়ে কেন্দ্রটিতে লোনা পানির কুমিরের সংখ্যা দাঁড়ালো ৬০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

বাগেরহাট, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে রোববার সকালে ডিম ফুটে লোনা পানির কুমিরের ২৭টি ছানা হয়েছে। এ নিয়ে কেন্দ্রটিতে লোনা পানির কুমিরের সংখ্যা দাঁড়ালো ৬০। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩১টি ডিম ফুটে ৩১টি ছানা বেরিয়ে আসে। বাকি ৯টি ডিম নষ্ট হয়ে গেছে। এর মধ্যে চারটি ছানা মারা গেছে। বাকিগুলো সুস্থ আছে। তিনি জানান, ১০ মে সুন্দরবন পূর্ব বিভাগের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সংরক্ষিত লোনা পানির কুমিরের ৪১টি ডিম সংগ্রহ করে ডিম ফোটানোর যন্ত্রে (ইনকিউবেটর) রাখা হয়। জীবিত ছানাগুলোকে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রবের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.