২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় দুটি মামলা

গাজীপুর শহরের ভোড়া এলাকার একটি বাসা থেকে বোমা, জাল টাকা, জিহাদী বই-লিফলেট ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় জয়দেবপুর থানায় দুটি মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার করা দুজনকে গাজীপুর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে রাখার অনুমতি চায় পুলিশ। বুধবার আবেদনের ওপর শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

গাজীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর শহরের ভোড়া এলাকার একটি বাসা থেকে বোমা, জাল টাকা, জিহাদী বই-লিফলেট ও ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় জয়দেবপুর থানায় দুটি মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার করা দুজনকে গাজীপুর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে রাখার অনুমতি চায় পুলিশ। বুধবার আবেদনের ওপর শুনানি হবে। সোমবার বিকেলে ভোড়া এলাকার বাবুল হোসেনের বাসা থেকে পুলিশ পাঁচটি বোমা, দেশি ধারালো অস্ত্র ,জিহাদী বই ও জাল টাকা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় বিলকিস ও হাজেরা নামে দুই মহিলাকে। এরা স্থানীয় সন্ত্রাসী বাবুল হোসেনের স্ত্রী। গাজীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, বোমাগুলো পূর্ণাঙ্গ ছিল না। সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল এগুলো নিষ্ক্রিয় করেছে। তিনি জানান, এ ঘটনায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বাদী হয়ে দুটি মামলা করেছেন। এর মধ্যে একটি ২০০৮ সালের সন্ত্রাস দমন আইনে এবং অপরটি জাল টাকা রাখার অভিযোগে করা হয়েছে। দুটি মামলায় বাবুল হোসেনকে (৪০) এবং একটিতে তার দুই স্ত্রীকে আসামি করা হয়েছে। এসপি জানান, মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক আসাদুর রহমানকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪১ ঘ.