২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসা কর্মকর্তাদের ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে মঙ্গলবার দুপুরে ঢাকা ওয়াসা কর্মকর্তাদের তার কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল বৃষ্টিতে মঙ্গলবার অচল হয়ে পড়েছে রাজধানী। বিভিন্ন সড়ক ও এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে ওয়াসা কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে মঙ্গলবার দুপুরে ঢাকা ওয়াসা কর্মকর্তাদের তার কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল বৃষ্টিতে মঙ্গলবার অচল হয়ে পড়েছে রাজধানী। বিভিন্ন সড়ক ও এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে ওয়াসা কাজ করছে। ওয়াসার উপ-জনসংযোগ কর্মকর্তা আফসার উজ জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার জেলা প্রশাসকদের বৈঠক ছিল। বৈঠকে রাজধানীর জলাবদ্ধতা নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী ওয়াসার চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত এমডি মাহাবুবুর রহমানসহ কয়েকজন কর্মকর্তাকে ডেকে পাঠান। বেলা ৩টার দিকে কর্মকর্তারা বর্তমান পরিস্থিতি জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রওনা হন বলে আফসার জানান। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকার জলাবদ্ধতা নিরসনে সার্বিক কর্মকাণ্ড তদারকে ওয়াসা কার্যালয়ে অবস্থান করেন। জাহাঙ্গীর নানক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকেছেন। আমরা সেখানেই যাচ্ছি।" প্রতিমন্ত্রী সকালে সাংবাদিকদের বলেন, "পানি দ্রুত নামছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে অনেক এলাকা থেকে পানি নেমে যাবে।" ঢাকা শহরে ২৫০টি পাম্প জলাবদ্ধতা নিরসনে সচল রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৬০০ ঘ.