২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাউদ মার্চেন্ট ও জাহিদ শেখের জামিন আবেদন নাকচ

মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের কথিত ভাতিজা ও ভারতের প্রখ্যাত সঙ্গীত প্রযোজক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টের জামিন আবেদন নাকচ করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের কথিত ভাতিজা ও ভারতের প্রখ্যাত সঙ্গীত প্রযোজক গুলশান কুমার হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টের জামিন আবেদন নাকচ করেছে ঢাকার একটি আদালত। দাউদ মার্চেন্টের ভারতীয় সহযোগী মো. জাহিদ শেখ ওরফে রাজুর জামিন আবেদনও না মঞ্জুর হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহর আদালতে তাদের জামিন চাওয়া হলে তিনি আবেদনটি সরাসরি নাকচ করে দেন। গত ২৭ মে রাজধানীর আদাবর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে পাসপোর্ট আইন ও ফরেনার্স অ্যাক্টে এ মামলা হয়। দাউদ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় তাদের আশ্রয়দাতা কামাল মিয়াকেও তখন গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২৩৫৮ ঘ.