২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান বাচ্চুকে শনিবার বিকেলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে কয়া ইউনিয়ন পরিষদের দু'জন চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন। ১৯৯৫ সালের ২০ মে কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে ইউপি চেয়ারম্যান আমির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

কুষ্টিয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান বাচ্চুকে শনিবার বিকেলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে কয়া ইউনিয়ন পরিষদের দু'জন চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন। ১৯৯৫ সালের ২০ মে কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে ইউপি চেয়ারম্যান আমির হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালীর নন্দলালপুর গ্রামের হাতিরপুল সেতুর ওপর ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করলে ইউপি চেয়ারম্যান জামিল হাসান ঘটনাস্থলেই মারা যান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকারীদের কেউ ধরা পড়েনি। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল শেষে শনিবার দুই রাজনৈতিক সহকর্মীসহ ইউপি চেয়ারম্যান জামিল হাসান ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। তারা কুমারখালী বাসষ্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেলে করে কয়া গ্রামে যাওয়ার সময় সেতুর ওপর দুর্বৃত্তরা জামিল হাসানকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.