ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকায় প্রায় ১ হাজার ৫০০ ভবনকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ (দমকল বাহিনী)। এসব ভবন মালিককে দুর্ঘটনা এড়ানোর প্রস্তুতি নিতেও বলা হয়েছে।
সতর্ক করার পরও যে সব ভবন মালিক কোনও প্রস্তুতি নেবে না মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ।
তিনি শনিবার রাজধানীর মিরপুরে দমকল বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে মহড়া ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।
দমকল বাহিনী প্রধান অনুষ্ঠানে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনের কথা সাংবাদিকদের জানান।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) আওতায় নগর স্বেচ্ছাসেবী উন্নয়ন কর্মসূচির (আরবান ভলান্টিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম) উদ্বোধন উপলক্ষে এ মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দমকল বাহিনীর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের পরিচালক মেজর মতিউর রহমান জানান, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঢাকাসহ দেশের তিনটি নগরীতে এ কর্মসূচি শুরু হয়েছে।
কর্মসূচির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৬০০ করে মোট এক হাজার ৮০০ স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিলেটে ২০০ ও চট্টগ্রামে ১৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকায় ৪৩ জনকে প্রশিক্ষণ দেওয়া শেষে আরও একটি গ্র"প প্রশিক্ষণের প্রস্তুতি শুরু করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "সা
bdnews24