ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), র্যাব ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
সম্মেলনস্থলের আশপাশের উঁচু ভবনে পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া কয়েক দফা তল্লাশির পর সম্মেলনে আগতদের ভেতরে ঢোকানো হয়।
সম্মেলনের আমন্ত্রণপত্রে মোবাইল ফোন সেট না আনতে বলা হলেও অনেক নেতা-কর্মী মোবাইল ফোন সেট নিয়ে গিয়ে বিপদে পড়েন। পরে বাইরে অবস্থানরত অন্যদের কাছে মোবাইল ফোন রেখে তাদের ভেতরে ঢুকতে হয়।
এছাড়া ঢোকার মুখে সিগারেটের প্যাকেট, লাইটার ও ম্যাচও নিয়ে নেয় নিরাপত্তা রক্ষীরা। পরে প্যাকেটভরা সিগারেট ও ম্যাচ দুমড়ে-মুচড়ে ফেলে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় লাইটারগুলো।
সম্মেলন স্থলের পাশে বাণিজ্য মেলার মাঠে প্যান্ডেল টানিয়ে বড় পর্দায় সম্মেলনের ঘটনাবলী সরাসরি স
bdnews24