২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বোর্ডে উত্তীর্ণের হার বেড়েছে

সিলেট শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণের হার গত বছরের চেয়ে বেড়েছে। আটটি শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট তৃতীয় স্থানে রয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও এবার বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সিলেট, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণের হার গত বছরের চেয়ে বেড়েছে। আটটি শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট তৃতীয় স্থানে রয়েছে। এ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও এবার বেড়েছে। এ বছর সিলেট বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৭৩ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ হার ছিল ৭১ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ৪২৫ জন। শনিবার দুপুর ১টায় সিলেট শিক্ষা বোর্ড ভবনে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দীন। পরীক্ষার ফলে সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লেখাপড়ার প্রতি ছাত্র-ছাত্রীরা আরও বেশি মনোযোগী হয়েছে। তাই দিন দিন ফলাফলও ভাল হচ্ছে।" এবার সিলেট শিক্ষা বোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৮ হাজার ১৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৪১৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। আট হাজার ৮শ' ছেলে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ৭০৭ জন। উত্তীর্ণের হার ৭৬ দশমিক ২২ শতাংশ। অপরদিকে ৯ হাজার ৩৩৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭শ ৬ জন। উত্তীর্ণের হার ৭১ দশমিক ৮৩ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে এবার ৩ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৩৬ জন। উত্তীর্ণের হার ৭৪ দশমিক ৩৭ শতাংশ। মানবিক বিভাগ থেকে এবার ১১ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ২৬১ জন। উত্তীর্ণের হার ৭১ দশমিক ৩২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার ২ হাজার ৮৭৪জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪১৬ জন। এ বিভাগে উত্তীর্ণের হার ৮৪ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়ায় ৪৩৯ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে ৩২৯ জন, মানবিক বিভাগ থেকে ৪৫ জন ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৬৫ জন। জিপিএ-৫ পাওয়া সেরা দশ কলেজ জিপিএ-৫ পাওয়ার দিক থেকে প্রথম হয়েছে সিলেট এম সি কলেজ (১৪৫), দ্বিতীয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৬৩), তৃতীয় সিলেট সরকারি মহিলা কলেজ (৬১), চতুর্থ সিলেট ক্যাডেট কলেজ (৩৬), পঞ্চম মৌলভী বাজার সরকারি কলেজ (২৩), ষষ্ঠ সুনামগঞ্জ সরকারি কলেজ (১৪), সপ্তম সিলেট কমার্স কলেজ (১২), অষ্টম মদন মোহন কলেজ (১১), নবম বৃন্দাবন সরকারি কলেজ (১০) ও দশম দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (৬)। উত্তীর্ণের হারে সেরা দশ কলেজ উত্তীর্ণের হারে সেরা দশ কলেজের মধ্যে প্রথম হয়েছে সিলেট কমার্স কলেজ (একশ' ভাগ), দ্বিতীয় সিলেট ক্যাডেট কলেজ (একশ' ভাগ), তৃতীয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (৯৯.৬ ভাগ)। তার পরে আছে যথাক্রমে শাহ নিমাত্রা সগর নাল ফুলতলা মহাবিদ্যালয় (৯৭.৫০%), স্কলার্স হোম (৯৬.৫২%), সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ (৯৬.২৩%), ইছামতি কলেজ (৯৬%), বাদশাহগঞ্জ কলেজ (৯৫.৪০%), সিলেট সরকারি মহিলা কলেজ (৯৫.০৬%) ও জালালাবাদ কলেজ (৯৪.৯৬%)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩৯ ঘ.