২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের গ্রামে ডাকাতি, হামলায় নিহত ১, আহত ৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা গৌরাবাড়ি গ্রামে মঙ্গলবার রাতে ডাকাতের হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সিলেট, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাঘা গৌরাবাড়ি গ্রামে মঙ্গলবার রাতে ডাকাতের হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গৃহকর্তা মনোরঞ্জন দেব (৫৫) ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। আহত একই পরিবারের নিলু বালা দেব (৪০), টিপু দেব (১৬), রুমি রাণী দেবসহ (১৮) পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দু'জনের নাম জানা যায়নি। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান বলেন, গভীর রাতে একদল ডাকাত মনোরঞ্জন দেবের বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় তারা মনোরঞ্জন দেবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাজিদ হোসেন ও সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) মিলু মিয়া বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেপ্তার এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.