২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রভাষক খুনের মামলায় তিনজন রিমান্ডে

নাটোরে বড়াইগ্রাম উপজেলার রামগাড়ি গ্রামে প্রভাষক আরিফুর রহমান খুনের মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

নাটোর, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে বড়াইগ্রাম উপজেলার রামগাড়ি গ্রামে প্রভাষক আরিফুর রহমান খুনের মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে মঙ্গলবার তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। নাটোরের বেগম খালেদা জিয়া কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক আরিফ গত শনিবার রাত সাড়ে ১০টায় দুই বন্ধু শরিফুল ইসলাম মিঠু ও বিদ্যুৎ কুমার সরকারের সঙ্গে মোটর সাইকেলে করে দয়ারামপুর থেকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় নিজ বাড়িতে ফেরার পথে খুন হন। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানা পুলিশ গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মিঠু, বিদ্যুত কুমার সরকার ও আবুল কালাম আজাদকে নাটোরের বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায়। হাকিম মাহমুদুল হাসান তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরে তাদের বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে আরিফ হত্যার প্রতিবাদে বনপাড়া বাজার বণিক সমিতি সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে। তারা কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০৪৯ ঘ.