২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

র‌্যাবের এক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মারধর ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। তিনি ওই দু'জনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের এক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মারধর ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। তিনি ওই দু'জনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। মঙ্গলবার একটি মামলায় নির্বাহী হাকিম ২৯ জুলাই অভিযুক্তদের ওই স্ট্যাম্পসহ আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলেছেন। অন্য মামলায় মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম বাদির জবানবন্দী গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। র‌্যাব-৩ এর ক্যাপ্টেন শফিকুল ইসলাম ও ব্যাংক কর্মকর্তা দুলাল চন্দ্র লালাকে আসামি করে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এবং নির্বাহী হাকিমের আদালতে মামলা দুটি করেন ব্যবসায়ী বিমল চন্দ্র ঘোষ। উভয় মামলার আরজিতে বলা হয়, পারিবারিক সম্পর্কের সূত্রে মামলার ২ নম্বর আসামি ব্যাংক কর্মকর্তা দুলাল চন্দ্র লালা হৃদরোগের চিকিৎসার কথা বলে বাদি বিমলের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। বিমলের অভিযোগ, দুলাল নির্দিষ্ট তারিখে ধারের টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে দুলাল ওই টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। আরজিতে আরও বলা হয়, স