ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। এটি এখন স্থল নিম্নচাপ হিসেবে ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে।
তবে নিুচাপের কারণে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের মঙ্গলবার দুপুরের বুলেটিনে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৭টায় ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে।
নিুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে জানিয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে আগের মতোই ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24