ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার হোসেন তাহের হত্যাকাণ্ডের সব নথিপত্র প্রকাশ করে 'প্রকৃত সত্য' জানতে দেওয়ার দাবি করেছেন।
সোমবার মহানগর নাট্যমঞ্চে '৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার ও তাহের হত্যার পুনঃতদন্ত : আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি তোলেন।
কর্ণেল আবু তাহের বীর উত্তমের ৩৩ তম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা তাহেরের মৃত্যুদণ্ড ও অন্যান্য বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সেনাশাসক জিয়াউর রহমানের কড়া সমালোচনা করেন।
সভার আয়োজক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "কর্র্নেল তাহের হত্যার পুনঃতদন্ত করতে হবে এবং তার হত্যাকারীদের বিচার করতে হবে। একইসঙ্গে যুদ্ধাপরাধীদেরও বিচার করতে হবে।"
ইনু বলেন, "জেনারেল জিয়া শুধু তাহেরকে হত্যা করেননি, উনি বাংলাদেশে সা
bdnews24