২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ

পাবনার সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামে সোমবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ স্বপন (২৯), হীরা (২৬) ও বারেককে (৩৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

পাবনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামে সোমবার দুপুরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ স্বপন (২৯), হীরা (২৬) ও বারেককে (৩৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক এবং আহমদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দুপুর ১টার দিকে সামাদ চেয়ারম্যানের তিন ছেলেসহ তার গ্র"পের ৪০/৫০ জন যুবক বোয়ালিয়া গ্রামের প্রতিপক্ষ আব্দুল বারেকের দখলে থাকা একটি সরকারি জলাশয়ে মাছ ছাড়তে যায়। এ সময় বারেকের লোকজন তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এ ঘটনায় উভয় গ্র"প সুজানগর থানায় পৃথক দু'টি মামলা করেছে। কেউ এখনও গ্রেপ্তার হয়নি। পরিস্থিতি এখন শান্তবলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪২ ঘ.