বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের গৌরনদীতে ২০০৪ সালে সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সোমবার একটি মামলা হয়েছে।
বরিশালের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আলী আহসানের আদালতে মামলাটি করেন গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম হাফিজ মৃধা।
হাকিম মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানাকে আগামী ১৯ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বিএনপি দলীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, স্থানীয় বিএনপি নেতাসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
২০০৪ সালের ২ এপ্রিল দুপুর ১২টায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালিয়ে সফর সঙ্গীদের মারধর ও হাসিনার গাড়ি ভাঙচুর করা হয়।
মামলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বরিশাল-১ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ তালুকদার মো. ইউনুছ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কালিয়া দমন গুহ, নুরুল হক তালুকদার, গোলাম সরোয়ার ফারুক ও ডা. আওলাদ হোসেনকে সাক্ষী করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগ কর্মী-সমর্থক এবং সংখ্যালঘু স
bdnews24